পুতুল গোসল করাতে গিয়ে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০৩:৪১ এএম

বাড়ির পাশের ডোবায় খেলার পুতুলকে গোসল করাতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের কালীহাতিতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামের জাহিদ হোসেনের ছেলে নাহিদ হোসেন (৪) ও আবু বক্করের ছেলে আবির হোসেন (৪)।

পরিবার সূত্রে জানা যায় নাহিদ ও আবিরের বাড়ি পাশাপাশি। দুজনে পুতুল নিয়ে খেলা করছিল। পুতুলকে গোসল করাতে পাশের ডোবায় গেলে পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর তাদের লাশ পানিতে ভেসে ওঠে।

এদিকে নাহিদ ও আবিরের লাশ দেখতে শতশত মানুষ বাড়িতে ছুটে আসেন। এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী শিশু ২টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত