৩৯তম বিসিএসে ৪ হাজার ৪৪৩ জন চিকিৎসক নিয়োগ

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০২:১৭ এএম

৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৪৪৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। এতে নিয়োগ পাওয়া চিকিৎসকদের আগামী ৮ ডিসেম্বর যোগদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে সহকারী সার্জন পদে ৪ হাজার ২০৩ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৪০ জন চিকিৎসককে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। নির্ধারিত

 তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছরের ১০ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয়ে তা শেষ হয় ৩০ এপ্রিল। পরে ওই বছরের ৩ আগস্ট অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩৭ হাজার ৫৮৩ জন অংশ নেন। পরীক্ষায় পাস করেন মোট ১৩ হাজার ৭৫০ জন চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ চিকিৎসক এবং ৫৩১ জন সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হন। বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত