স্বামীর পরকীয়ায় বাধা, গৃহবধূকে পিটিয়ে হত্যা

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০২:২৮ এএম

সিরাজগঞ্জের চৌহালীতে জেসমিন খাতুন (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ^াসরোধে হত্যা করেছে তার স্বামী আহম্মদ আলী ম-ল (৩৪)। গত সোমবার রাতে উপজেলার হাটাইলচর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পরকীয়ায় বাধা দেওয়ায় জেসমিনকে প্রথমে হত্যা করে তার স্বামী। এরপর গোয়ালঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায় শ^শুরবাড়ির লোকজন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। গতকাল মঙ্গলবার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জেসমিন ওমারপুর ইউনিয়নের হাপানিয়া

গ্রামের কোরবান আলীর মেয়ে। এ ঘটনায় কোরবান আলী বাদী হয়ে চৌহালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জেসমিনের মামা শেখ সাদী জানান, আগের বিয়ের কথা গোপন রেখে ছয় বছর আগে আহম্মদ আলী জেসমিনকে বিয়ে করেন। তাদের ঘরে দুটি সন্তানও রয়েছে। এরপরও প্রায়ই আহম্মদ আলী যৌতুকের জন্য জেসমিনকে নির্যাতন করত। এর মধ্যে সে গোপনে আরও একটি বিয়ে করে। সে বউ চলে গেলে ঢাকায় এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। জেসমিন এই পরকীয়ায় বাধা দেওয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। এরই জের ধরে সোমবার রাতে জেসমিন বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হলে তার স্বামী তাকে বেধড়ক মারপিট ও শ^াসরোধে হত্যা করে। এরপর ওড়না দিয়ে গোয়ালঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে এটিকে আত্মহত্যা বলে প্রচার করে।

চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূ জেসমিনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত