ভিডিওতে পূবালী ব্যাংকের বুথ থেকে সাড়ে ৯ লাখ টাকা চুরি

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০৪:১৭ পিএম

পূবালী ব্যাংকের চট্টগ্রাম ও কুমিল্লায় স্থাপিত কয়েকটি এটিএম বুথ থেকে এক জালিয়াত চক্র ৯ লাখ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ এ ঘটনায় দুই ব্যক্তির ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এ টাকা চুরির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে জালিয়াত চক্রের দুজনকে এটিএম বুথ থেকে টাকা বের করে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপ কমিশনার (পূর্ব) শহিদুর রহমান জানান, ১৭ ও ১৮ নভেম্বর চট্টগ্রামের দুটি ও কুমিল্লার একটি এটিএম বুথ থেকে টাকা চুরি যায়। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম ও কুমিল্লার ওই এটিএম বুথগুলোর প্রত্যেকটি থেকে ২-৩ লাখ টাকা করে খোয়া গেছে। 

টাকা চুরির ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় ইতিমধ্যে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত