অনুপ্রবেশকালে বেনাপোলে আটক ৫৪

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১১:৩৭ পিএম

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল বুধবার সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ১ দালালসহ ৫৪ নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। আটকদের বাড়ি খুলনা, বাগেরহাট ও নড়াইলের বিভিন্ন স্থানে।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক নারী-শিশু পাচার হয়ে বাংলাদেশে আসছেÑ এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২০ জন নারী, ১৮ জন পুরুষ ও ১৬ জন শিশুকে আটক করে। আটক দালাল আলমগীর হোসেন (৩০) বেনাপোলের ভবারবের গ্রামের আবুল কালামের ছেলে।

আটকদের মধ্যে রহিমা খাতুন জানান, তারা দীর্ঘদিন ভারতের দিল্লিতে বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এখন দালাল মারফত দেশে ফেরার পথে বিজিবি তাদের আটক করেছে।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত