প্রথম বছরেই রিং শাইনের বোনাস লভ্যাংশ ঘোষণা

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১১:১৪ পিএম

বিপুল পরিমাণে প্লেসমেন্ট শেয়ার ইস্যু ও পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের পর প্রথম বছরেই শেয়ারহোল্ডারদের জন্য বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে রিং শাইন টেক্সটাইলস লিমিটেড। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে স্টক এক্সচেঞ্জে লেনদেনের অপেক্ষায় থাকা কোম্পানিটির মূলধন আরও বাড়ল।

সাধারণত অর্থের প্রয়োজনীয়তা ও তার পরিমাণ উল্লেখ করে আইপিওতে কোম্পানিগুলো তাদের পরিকল্পনা তুলে ধরে। আইপিওর অনুমোদন দেওয়ার আগে প্লেসমেন্টের মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার খতিয়ে দেখে নিয়ন্ত্রক সংস্থা। এরপরই আইপিওর মাধ্যমে সংগৃহীত কোথায়, কীভাবে ও কত দিন ব্যবহার হবে তার পরিকল্পনা প্রসপেক্টাসে উল্লেখ করতে হয়। রিং শাইন তাদের আইপিও প্রসপেক্টাসে উল্লেখ করেছে যে কোম্পানিটি আইপিওর মাধ্যমে সংগৃহীত ১৫০ কোটি টাকা দিয়ে বিদ্যমান কারখানায় প্ল্যান্ট ও যন্ত্রপাতি সংযোজন এবং আংশিক ব্যাংকঋণ পরিশোধ করবে। আইপিওর অর্থ ব্যবহারে কোম্পানিটি দেড় বছর সময় চেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত