সংবাদ সম্মেলন

জেলা আ.লীগ নেতা সমীর দত্তকে বহিষ্কার দাবি

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১২:৫০ এএম

জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন সহসভাপতি সমীর দত্ত চাকমা। এবার তাকেই দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে। গতকাল শুক্রবার খাগড়াছড়ি প্রেস ক্লাবের হল রুমে এ দাবিতে সংবাদ সম্মেলন হয়।

লিখিত বক্তব্যে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সমীর দত্তকে ষড়যন্ত্রকারী, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের এজেন্ট, দলের বিভেদ সৃষ্টিকারী উল্লেখ করে বলেন, একটি বিশেষ মহলকে সন্তুষ্ট করতে এবং রবিবারের জেলা ত্রিবার্ষিক সম্মেলন বানচালের পাঁয়তারা করছেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, কুজেন্দ্র লালের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ অতীতের চেয়ে অনেক সুসংগঠিত, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা আওয়ামী লীগ ৩ মাস ধরে উৎসবমুখর পরিবেশে এবং দলের গঠনতন্ত্র মোতাবেক উপজেলা ও পৌরসভাসহ সব কমিটির কাউন্সিল সম্পন্ন করেছে। এতে কুজেন্দ্র লালের কোনো হস্তক্ষেপ ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত