নেপালের গ্রুপে বাংলাদেশ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০১:২০ এএম

একে তো নেপাল স্বাগতিক। তার ওপর গত আসরের চ্যাম্পিয়ন। ১ ডিসেম্বর থেকে নেপালের কাঠমান্ডzতে শুরু হতে যাওয়া ১৩তম এসএ গেমসে এই নেপালের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে অপর দলটি ভুটান। বেশ কদিন ধরেই শোনা যাচ্ছিল গতবারের রুপাজয়ী ভারত অংশ নেবে না ছেলেদের ফুটবলে। কিন্তু গতকাল কাঠমান্ডুতে অনুষ্ঠিত ড্রয়ে দেখা যাচ্ছে ভারতকে রেখেই গড়া হয়েছে ‘বি’ গ্রুপ। যেখানে অপর দুটি দল মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

ভারতীয় সংবাদমাধ্যমের মতো কিছুদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও নিশ্চিত করেছিলেন এসএ গেমসে ভারতের না থাকাটা। কিন্তু ড্র অনুষ্ঠানে ভারতকে রাখায় তিনিও খানিকটা বিস্মিত হয়ে যোগাযোগ করেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাসের সঙ্গে। ফোনালাপ শেষে সোহাগ জানান, ‘ড্রতে ভারতকে দেখার পর ওদের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। জিজ্ঞাসা করেছি, তুমিই তো বলেছিলে ভারত অংশ নেবে না। তখন সে বলল, আগে যেটা বলেছিলাম সেটাই ঠিক। আমরা যে খেলব না, সেটা আমাদের অলিম্পিক কতৃ©পক্ষকে জানিয়ে দিয়েছি। এখন তারা কী করবে, সেটা তাদের ব্যাপার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত