কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণে ব্যর্থ হয়ে এক তরুণীকে (২৫) বেস্নড দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আমিরুল ইসলাম (২৮) নামে এক যুবককে গেªপ্তার করেছে পুলিশ। আহত ওই তরুণীকে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার গলায় ১০টি সেলাই করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমিরুলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও ওই তরুণীর মা জানান, আমিরুল জরুরি কথা আছে বলে গত বৃহস্পতিবার সকালে ওই তরুণীকে গাছতলাঘাট এলাকার একটি নির্জন বাড়িতে ডেকে নেয়। সেখানে যাওয়ার পর আমিরুল তার দুই সহযোগী সবুজ ও শরীফকে নিয়ে ধর্ষণের চেষ্টা চেলায়। তরুণী কৌশলে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করলে পেছন থেকে তাকে জাপটে ধরে বেস্নড দিয়ে গলায় আঘাত করে আমিরুল। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে তরুণীর মা রোকেয়া বেগম বাদী হয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কেএনএম জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তরুণীকে পুলিশ সদস্যরা হাসপাতাল নিয়ে আসে। তখন তার গলায় কাটা দাগ ছিল এবং সে কথা বলতে পারছিল না। তাকে আমরা অজ্ঞান অবস্থায় ভর্তি করি। তার গলায় চার ইঞ্চি লম্বা কাটা দাগ দেখতে পাই এবং সেখানে প্রায় ১০টি সেলাই করি। পরে সন্ধ্যায় তার জ্ঞান ফিরে এলে আমাদের জানায়, একটি ছেলে তাকে শ্লীলতাহানির চেষ্টায় ব্যর্থ হয়ে বেস্নড বা কিছু একটা দিয়ে আঘাত করেছিল।
ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন জানান, আমিরুল ও তার সহযোগী চাচা সবুজ এবং বন্ধু শরীফ তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। রাতে আমিরুলকে গেªপ্তার করা হয়।
এদিকে ভৈরবে চাঁদনী বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঁদনী বেগম শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত আলী আকবরের মেয়ে। তিনি বিবাহিত এবং তিন বছর বয়সী এক কন্যা সন্তানের জননী। তার স্বামী একটি সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত হয়ে এক বছরের সাজায় জেলে আছেন। তার নাম মুস্তাকিন মিয়। বাড়ি ভৈরবপুর দক্ষিণপাড়া। ভৈরব থানার উপ-পরিদর্শক মো. মোখলেছুর রহমান রাসেল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। চাঁদনী গলায় ওড়না প্যাঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
