ব্রেক্সিট গণভোটে নিরপেক্ষ থাকার ঘোষণা করবিনের

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১১:২৬ পিএম

নির্বাচনে লেবার পার্টি ক্ষমতায় এলে ব্রেক্সিট প্রশ্নে দ্বিতীয় গণভোটের আয়োজন করা হবে। আর তখন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। গতকাল শনিবার বিবিসির এক প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানান করবিন।

করবিনের এমন ঘোষণার সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্র্যাট নেতা জো সুইনসন। লেবার নেতার ‘নেতৃত্বের অভাব’ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। যদিও করবিন বলেন, একজন ‘সৎ দালাল’ হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য।

শনিবার শেফিল্ডে নির্বাচনী প্রচারে করবিন বলেন, ‘আমি মনে করি একজন সৎ দালাল হয়ে এবং প্রত্যেকের বক্তব্য শোনা দৃঢ়তা ও পরিপক্বতার চিহ্ন। লেবার পার্টির প্রধানমন্ত্রী হিসেবে সফলভাবে দ্বিতীয় গণভোট নিশ্চিত করা হবে আমার কাজ।’

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক অবশ্য জানান, করবিনের অবস্থান ভোটারদের ওপর কোনো প্রভাব ফেলবে না। বিবিসিকে তিনি বলেন, ‘আপনি চাইলেই জনগণকে এই দেশের প্রধানমন্ত্রী হতে বলতে পারেন না, যখন আপনি ব্রেক্সিটের জন্য মনস্থির করে ফেলেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত