মিডিয়া ফেলোশিপ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী

আগামী সপ্তাহে সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০১:১০ এএম

আগামী সপ্তাহে সাড়ে চার হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য জনবল খুব প্রয়োজন। তারপরও অল্প লোক দিয়ে আমরা ভালো সেবা দেওয়ার চেষ্টা করছি। গতকাল সোমবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সভাকক্ষে মিডিয়া ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া ফেলোশিপ পেয়েছেন দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক মামুন আব্দুল্লাহসহ ১৫ গণমাধ্যমকর্মী। অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত