৫০ বছর পর জমি ফেরত পেলেন টঙ্গীর রিজিয়া খাতুন

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:৪৩ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে অবৈধ দখলে থাকা ১ একর ২৪ শতাংশ জমি ৫০ বছর পর ফেরত পেল রিজিয়া খাতুন গং। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটি উদ্ধার করা হয়।

অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আদালতের নির্দেশে মালিকানা পাওয়ার পর আদালতের নির্দেশেই টঙ্গীর মাছিমপুর মৌজায় ১ একর ২৪ শতাংশ জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ওই জমিতে স্কুল, মসজিদ, দোকানপাট ও মার্কেট ছিল। স্কুল ও মসজিদ কতৃ©পক্ষকে সাত দিনের সময় দিয়ে অপর স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত এ জমির মূল্য আনুমানিক ৬০ কোটি টাকা। রিজিয়া খাতুন জানান, জমিটি দীর্ঘ ৫০ বছর ধরে স্থানীয় প্রভাবশালীরা দখল করে রেখে সেখানে স্কুল, মসজিদ, দোকানপাট ও মার্কেট নির্মাণ করে ফেলেছিল। আইনি লড়াইয়ে জয়ী হয়ে আদালতের নির্দেশে জমিটি ফেরত পাওয়া গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত