হোটেলে পুরির সঙ্গে পেঁয়াজ চাওয়ায় যুবককে মারধর, থানায় জিডি

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৯:০০ এএম

খাবার হোটেলে পুরি খাওয়ার সময় পেঁয়াজ চাওয়াকে কেন্দ্র করে হোটেল মালিকের সঙ্গে কথা কাটাকাটির জেরে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা এলাকায় এ ঘটনায় মঙ্গলবার টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী যুবক।

থানায় জিডি ও স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় গাজীপুরা আজিজ সুপারমার্কেট এলাকায় একটি খাবার হোটেলে কাজী শাওন নামে এক যুবক পুরি খেতে বসেন। এ সময় শাওন হোটেল মালিকের কাছে পুরির সঙ্গে পেঁয়াজ দাবি করেন। এ নিয়ে শাওন ও হোটেলের মালিক মতিন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মালিক মতিন মিয়ার পক্ষে কাজী আজিজুল হক, কাদির, ফয়েজ ও আজাদ নামে কয়েকজন কাজী শাওনকে উদ্দেশ্য করে গালাগাল এবং মারধর করেন।

পরে শাওনের ছোট ভাই কাজী শ্যামল এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে কাজী শাওনের পরিবারকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার টঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেন কাজী শাওন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত