সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল

আড়াই ঘণ্টা পর চালু ঢাকা উত্তরাঞ্চল রেল যোগাযোগ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১১:২২ পিএম

সিরাজগঞ্জে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কামারখন্দের ঢাকা-ঈশ্বরদী রেলপথের ঝাঐল টেকআপের ১০০ গজ দূরে ঘটনাটি ঘটে। পরে বেলা ১১টার দিকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবদুর রহমান দেশ রূপান্তরকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ঝাঐল ওভারব্রিজ এলাকায় টেকআপ পয়েন্টের ১০০ গজ পার হলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় ওই রুটের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে এর ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে ঠেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনের ৩ নম্বর লাইনে নিয়ে রাখা হয়। বেলা ১১টার দিকে বনলতা এক্সপ্রেসের ওই ট্রেনের বগির সঙ্গে ইঞ্জিন যুক্ত করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত