তিউনিসিয়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর আমদুউনে রবিবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রয়টার্স জানায়, দুর্গম পাহাড়ি রাস্তায় বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর গিরিখাতে পড়ে যায় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।
কর্তৃপক্ষ জানায়, বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল। আহত যাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এবং প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
