সম্প্রতি নতুন দুটি গানে কণ্ঠ দিলেন শিল্পী-সুরকার এস আই টুটুল। শিগগিরই ভিডিও আকারে গানগুলো প্রকাশ হবে।
গত সোমবার জামাল হোসেনের লেখা দুটি গীতিকবিতায় একসঙ্গে কণ্ঠ দেন টুটুল, শিরোনাম ‘পোড়া চোখ’ ও ‘হারিয়েছি আমি’।
টুটুল দেশ রূপান্তরকে বলেন, “দুটির গানেরই সংগীত করেছেন রেজওয়ান শেখ। তিনি ‘হারিয়েছি আমি’ গানটির সুরও করেছেন। আর ‘পোড়া চোখ’ গানটির সুর করেছেন অভি আকাশ।”
আরও বলেন, “গান দুটির কথা আমার কাছে খুব ভালো লেগেছে। দুটি গানেরই সুর বেশ মিষ্টি। আমার বিশ্বাস, গানগুলো প্রকাশ হলে শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে। শিগগিরই গান দুটির মিউজিক ভিডিও নির্মিত হবে। দুটি গানের ভিডিওতেই আমি থাকব কি না– এখনই বলতে পারছি না। তবে ‘পোড়া চোখ’ গানটিতে থাকার সম্ভাবনা রয়েছে। এটি হবে স্টুডিও ভার্সন। আর ‘হারিয়েছি আমি’ গানটির ভিডিও হবে গল্পনির্ভর।”
কিছুদিনের মধ্যে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গান দুটি প্রকাশ করা হবে।
এদিকে পয়লা ডিসেম্বর চ্যানেল আইয়ের ব্যান্ড ফেস্টে নিজের ব্যান্ড নিয়ে অংশ নেন টুটুল। এই প্রসঙ্গে বলেন, “আমি বাচ্চু ভাইকে খুব মিস করি। যখন তাকে খুব মনে পড়ে, তখন তার গানগুলো গাই। গতকালও চ্যানেল আইয়ের ‘ব্যান্ড ফেস্ট’ অনুষ্ঠানে তাকে স্মরণ করে পারফর্ম করেছি।”
