মোবাইল ব্যাংকিংয়ে রেমিট্যান্সে ‘বড় সুবিধা’

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১১:২৬ পিএম

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সুবিধাভোগীর কাছে দ্রুত পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিংয়ে বড় সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকিং চ্যানেলে কোনো প্রবাসী রেমিট্যান্স পাঠালে সেই টাকা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত সুবিধাভোগীর কাছে পাঠাতে পারবে। গতকাল এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের অর্থ নগদ প্রণোদনাসহ সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংক সরাসরি সুবিধাভোগীর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবে দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, দেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে এ সেবা এখন ব্যাংকের মাধ্যমে দেশে আসা রেমিট্যান্স সঙ্গে সঙ্গে সুবিধাভোগীর কাছে পৌঁছে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত