চতুর্থ দিনই বোঝা যাচ্ছিল ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে হ্যামিল্টন টেস্ট। পঞ্চম ও শেষ দিন অবিশ্বাস্য কিছু করতে পারল না ইংল্যান্ডের বোলাররা। তাদের হতাশ করে সেঞ্চুরি হাঁকিয়ে ড্রয়ে শেষ হওয়া ম্যাচটির শেষ দিন রাঙালেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও রস টেইলর।
তৃতীয় উইকেটে ২১৩ রানের জুটি গড়েন উইলিয়ামসন-টেইলর। তাতেই নির্ধারিত ম্যাচের ভাগ্য। হার না মানা এই জুটি পড়ার পথে ক্যারিয়ারে একুশতম সেঞ্চুরির দেখা পান নিউজিল্যান্ড অধিনায়ক। ২৩৪ বলে খেলা তার ১০৪ রানের ইনিংসটিতে চারের মার এগারোটি। ১৮৬ বলে খেলা টেইলরের ১০৫ রানের ইনিংসটিতে রয়েছে এগারো চার ও দুটি ছক্কার মার।
দ্বিতীয় ইনিংসে আগের দিনের ২ উইকেটে ৯৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৪১। সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে দলটি করেছিল ৩৭৫ রান।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪৭৬ রান। ম্যাচ সেরা হয়েছেন ডাবল সেঞ্চুরি হাঁকানো দলটির অধিনায়ক জো রুট।
প্রথম ম্যাচে ইনিংস ও ৬৫ রানে জয় পাওয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে নিজেদের করে নিল নিউজিল্যান্ড। সিরিজ সেরা হয়েছেন নেইল ওয়াগনার।
