নাশকতার মামলা

শওকত মাহমুদসহ বিএনপির ১০ নেতার আগাম জামিন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯ এএম

পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে দায়ের নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ দলটির অঙ্গ সংগঠনের ১০ নেতাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল তারা হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের বেঞ্চ পৃথক শুনানি ও আদেশে তাদের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে। এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আদালতে তাদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও মাসুদ রানা।
একই মামলায় গত ২৮ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত