দুই দশক পূর্তিতে

অদিতি মহসিনের সংগীতানুষ্ঠান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০১:৫০ এএম

দেশের নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিনের সংগীত সাধনার দুই দশক পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হলো সংগীতসন্ধ্যা। অদিতি মহসিন গেয়ে শোনান তার পছন্দের একগুচ্ছ গান। ‘অরুণ আলোর অঞ্জলি’ শিরোনামের এই সংগীত সন্ধ্যার শুরুতেই অদিতি মহসিন বলেন, ‘আমি মুগ্ধ,  আপ্লyত ও ধন্য। সেই সঙ্গে একটু কুণ্ঠিতও। এই বিশ বছর উদযাপন এত বড় আকার নিয়েছে, আমি ততটা বড় শিল্পী কি হয়েছি! আপনাদের ভালোবাসার অন্তরে স্থান পেয়েছি। এটাই আমার বড় প্রাপ্তি।’ বিজয়ের মাসে ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ গানটি গেয়ে পরিবেশনা শুরু করেন এই শিল্পী। এরপর তিনি একে একে গেয়ে শোনান ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘কোন সুদূর হতে’, ‘কার মিলনও চাও বিরহী’, ‘আজি বিজন ঘরে’, ‘কোথা হতে বাজে প্রেম বেদনারে’, ‘হৃদয়ের একূল ওকূল দুকূল ভেসে যায় সজনী’সহ বেশকিছু গান। এই সংগীত আসরে গানের ফাঁকে ফাঁকে ছিল কথন পর্ব। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন রামেন্দু মজুমদার।

তারেক মাসুদের জন্মদিনে ‘চলচ্চিত্র কথা’ প্রকাশিত

চলচ্চিত্রকার তারেক মাসুদের ৬৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয় ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৯’ এবং তারেক মাসুদের বক্তৃতা ও সাক্ষাৎকারগ্রন্থ ‘চলচ্চিত্র কথা’র প্রকাশনা অনুষ্ঠান। বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত জানান মু¨ভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন তারেক মাসুদের ভাই নাহিদ মাসুদ। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও মু¨ভিয়ানা ফিল্ম সোসাইটি। অনুষ্ঠানের প্রথম পর্বে দেখানো হয় তারেক মাসুদ নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আদম সুরত’। এরপর তারেক মাসুদের বক্তৃতা ও সাক্ষাৎকারের সংকলন ‘চলচ্চিত্র কথা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়। বইটি সংকলন ও সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ, প্রসূন রহমান ও বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৯’। বক্তৃতা প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও চলচ্চিত্র গবেষক আ.আল মামুন। বিষয় ছিল ‘রাজনৈতিক ইসলাম এবং পশ্চিমা সেক্যুলারতন্ত্রের বাইরে : তারেক মাসুদের শিল্প ও সাধনা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত