আশুলিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৪ পিএম

আশুলিয়ায় রিয়াজুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ সমিল রোড এলাকায় এ ঘটনা ঘটে। পেটে গুলিবিদ্ধ রিয়াজ এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

বাগেরহাটের চিতলমারী উপজেলার আইয়ুব আলীর ছেলে রিয়াজ পল্লীবিদ্যুৎ সমিল রোডে টেলু মিয়ার বাড়িতে ভাড়া থেকে পরিবহন ও কাঁচামালের আড়তে ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী মুদিদোকানি ফিরোজ বলেন, অন্ধকারে হঠাৎ একজনকে চিৎকার দিয়ে দৌড়াতে দেখে এগিয়ে যাই। গিয়ে রিয়াজকে গুলিবিদ্ধ অবস্থায় পাই। তখন ঘটনাস্থল থেকে অপরিচিত চার-পাঁচজন দ্রুত হেঁটে চলে যায়। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, দুগ্রুপের মধ্যে পরিবহন ও কাঁচামালের আড়তে আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত