গ্রামে ডিজিটাল সেবা দিতে একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন, ইউরোপের অর্থপ্রযুক্তি প্রতিষ্ঠান ফেরাটম গ্রুপ ও সৃজনী ফাউন্ডেশন। এই লক্ষ্যে সম্প্রতি চুক্তি করেছে প্রতিষ্ঠানগুলো। গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের ইনোভেশন ল্যাবে গত রবিবার এ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ, গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান, প্রোডাক্ট বিভাগের প্রধান এ ই এম সাইদুর রহমান, ডিভাইস বিভাগের প্রধান সরদার শওকত আলী এবং হেড অব এক্সটারনাল কমিউনিকেশনস মুহাম্মদ হাসান।
×
