বঙ্গবন্ধু বিপিএলে সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০৪:৫১ এএম

বঙ্গবন্ধু বিপিএল শুরু হবে আগামীকাল থেকে। তার আগে বিপিএলের গভর্নিং কাউন্সিল টিকিটের মূল ঘোষণা করেছে। আজ থেকে পাওয়া যাবে টিকিট। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২০০ টাকা (ইস্টার্ন স্ট্যান্ড), আর সর্বোচ্চ ২০০০ টাকা (গ্রান্ড স্ট্যান্ড)। এ ছাড়া নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ভিআইপি ও ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা। শুধু ঢাকায় হতে যাওয়া প্রথম পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম এটি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের কাছে টিকিট বুথ ও ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথ থেকে সরাসরি টিকিট কেনা যাবে। এ ছাড়া সহজ ডটকম, পে পয়েন্ট ডটকম ডট বিডি এবং গ্যাজেটবাংলা ডটকম থেক অনলাইনে টিকিট কেনা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত