প্যানেল মেয়র ও যুবলীগ নেতাসহ ৩ মাদকসেবী গ্রেপ্তার

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১১:৫৯ পিএম

মাদক সেবনরত অবস্থায় মদন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ ফয়সাল খান, জাহাঙ্গীরপুর আশকিপাড়ার যুবলীগ নেতা সোহেল মিয়া এবং মদন বাজারের ব্যবসায়ী টিপু সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পৌর সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মদন থানার ওসি (তদন্ত) স্বপন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পুলিশ পৌর সদরের মাস্টারপাড়া এলাকায় হাফিজুর রহমানের বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের থেকে তিনটি সিগারেটে ভর্তি করা গাঁজা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার মাদক আইনে মামলা দিয়ে তাদের নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত