৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৪ জানুয়ারি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৪:১০ এএম

আগামী ৪ জানুয়ারি থেকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় জানানো হয়, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। চলতি বছরের ৩ মে  ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার। এদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত