পাচার হওয়ার সময় বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে বিরল এক রাশিয়ান কুকুর। বুধবার ভারত-বাংলাদেশের সীমান্ত থেকে বিরল প্রজাতির এই রাশিয়ান কুকুর উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
খবর এনডিটিভি।
বিএসএফ জানায়, কল্যাণী থেকে বাংলাদেশে পাচারের সময় বিরল একজোড়া হাইব্রিড কুকুর উদ্ধার করে তারা।
উদ্ধারের পর সাত মাসের বরজোইস প্রজাতির কুকুর দুটিকে তুলে দেওয়া হয় পশু চিকিৎসকের হাতে। বিএসএফ কমান্ডো অরুণ দাহিয়া জানিয়েছেন, বুধবার ভোরে এক ব্যক্তিকে দুটি ব্যাগ হাতে আমুদিয়া সীমান্ত ফাঁড়ির কাছে হাঁটতে দেখে।
ব্যক্তিটিকে দেখে সন্দেহ হওয়ায় তাকে দাঁড়াতে বললেই সে পালিয়ে যায় ব্যাগ ফেলে। সেই ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে রাশিয়ান কুকুর দুটিকে।
বিএসএফ সদস্যরা ব্যাগ দুটি খুলতেই দেখতে পায়, সবজির নীচে দুটি কুকুর লুকিয়ে। তাদের পা দড়িতে বাঁধা। মুখও বন্ধ যাতে চিৎকার করতে না পারে। দাহিরের কথায়, এভাবে পা-মুখ বেঁধে ব্যাগে করে নিয়ে আসায় শ্বাসকষ্ট শুরু হয়েছিল কুকুর দুটির।
কুকুর দুটিকে উদ্ধারের পর তাদের হস্তান্তর করা হয় স্বরূপনগর থানায়।
বরজোইস প্রজাতির একটি কুকুরের দাম ভারতেীয় মুদ্রায় ২০ লাখ টাকার বেশি।
স্বরূপনগর থানার অফিসার ইনচার্জ তুষারকান্তি বিশ্বাস বলেন, কুকুর দুটির চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি পশুচিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ওদের।
