আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা হবে আগামী বুধবার। ওইদিন সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হবে। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২১/২১ ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এর প্রস্তুতি নিয়ে আলোচনা হবে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী এই ফোরামে।
এর আগে ওইদিন বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর ও দড়্গিণ আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির মধ্যে খাদ্য উপ-কমিটি, মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটি, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে যৌথ সভা হবে।
