আলতাফ পারভেজের ভাবানুবাদ ও পর্যালোচনায় আলথুসেরের ‘রাষ্ট্র ও ভাবাদর্শ’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০৫:০৮ পিএম

‘আইডিওলজি অ্যান্ড ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস’ ফরাসি মার্কসবাদী দার্শনিক লুই আলথুসেরের ইতিহাস সৃষ্টিকারী লেখা।

১৯৭০ সালের বইটির ভূমিকা, ভাবানুবাদ ও পর্যালোচনা হাজির করছেন এই সময়ের অন্যতম রাজনৈতিক গবেষক আলতাফ পারভেজ। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নতুন বইয়ের খবরটি তিনি জানান।

‘রাষ্ট্র ও ভাবাদর্শ’ শিরোনামে বইটি প্রকাশ করছে সংহতি।

চলতি বছর লেনিনের রাষ্ট্র ও বিপ্লবের পর্যালোচনা নিয়ে বই প্রকাশ করেন এই গবেষক। লেনিনের পর্যালোচনার পর আলথুসেরের ওপর কাজ জরুরি মনে করেছেন তিনি।

আরও জানান, তিন দশক আগে আলথুসেরের প্রবন্ধ পড়েন। সেই থেকে প্রিয় এক পাঠ্য হয়ে আছে। আলতাফ পারভেজ বলেন, “রাষ্ট্র, শিক্ষা ব্যবস্থা এবং পুঁজিতান্ত্রিক সম্পর্কের পুনরুৎপাদন প্রশ্নে এত কম কথায় এত স্পষ্ট কিছু আর পাইনি।”

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী অমল আকাশ। জানুয়ারি নাগাদ বাজারে পাওয়া যাবে।

আলতাফ পারভেজ: এই গবেষক ও সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার গবেষণার প্রাধান্য পেয়েছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাস। মাঝে মাঝে দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষার কবিতাও অনুবাদ করেন। সাম্প্রতিক বছরগুলোতে তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে- শ্রী লঙ্কার তামিল ইলম : দক্ষিণ এশিয়ায় জাতিরাষ্ট্রের সংকট, কাশ্মীর ও আজাদির লড়াই, বার্মা : জাতিগত সংঘাতের সাত দশক, যোগেন মণ্ডলের বহুজনবাদ ও দেশভাগ, মউত কা সওদাগর, লেনিনের ‘রাষ্ট্র ও বিপ্লব’: শত বছর পরের পাঠ এবং মুজিব বাহিনী থেকে গণবাহিনী : ইতিহাসের পুনর্পাঠ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত