সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেসের ১০ বছর পূর্তি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:২৩ পিএম

সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ গত শুক্রবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে যৌথ উদ্যোগে ১০ বছর পূর্তি উদযাপন করেছে। অনুষ্ঠানে নতুন কার্ডসেবা ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্রিপেইড কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়। সেবাটি দেশ-বিদেশের করপোরেট হাউজের গ্রাহকরা সহজেই ব্যবহার করতে পারবেন।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমেই দেশের কার্ডসেবায় নতুন ধারা তৈরি হয়েছে। অ্যামেক্সের নানা ফিচার গ্রাহকদের জীবন সহজ করে দিয়েছে। সব মিলিয়ে অ্যামেক্স ডিজিটাল সেবার দিকে সবাইকে ধাবিত করতে সক্ষম হয়েছে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, আমাদের এক দশকের অংশীদারিত্ব স্মরণীয় রাখতে প্রিপেইড কার্ড চালু করছি। এই সেবা বহু মানুষের কাছে পৌঁছে যাবে। এর মাধ্যমে সমাজে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকা- আরও গতিশীল হবে। এই রূপকল্প সামনে রেখেই আমাদের ব্যাংক কাজ করে যাচ্ছে।’

এ সময় বক্তব্য রাখেন আমেরিকান এক্সপ্রেসের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসের ভিপি ও বিজনেস হেড দিব্যা জৈন।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত