রাওয়ালপিন্ডিতে ৩০৮ রানে ইনিংস ঘোষণা শ্রীলঙ্কার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:০০ পিএম

নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা মধ্যকার বৃষ্টিবিঘ্নিত রাওয়ালপিন্ডি টেস্ট। বৃষ্টির কারণে চতুর্থ দিনের পুরোটাই ভেসে যাওয়ার পর পঞ্চম ও শেষ দিন আবার মাঠে গড়িয়েছে খেলা। এর মধ্যে সাত ওভারের মতো খেলা হতেই প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

পঞ্চম দিন ব্যাটিংয়ে নেমে ৫.১ ওভার খেলে ৬ উইকেটে ৩০৮ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ১৬৬ বলে পনেরো চারে ১০২ অপরাজিত ছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। ১৬ রানে অপরাজিত ছিলেন দিলরুয়ান পেরেরা।

এছাড়া টেস্টের প্রথম দিন উইকেট ছাড়ার আগে ৫৯ রান করেছিলেন দিমুথ করুনারত্নে। ৪০ রান করেছিলেন ওশাডা ফের্নান্দো। ৩১ রান করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

পাকিস্তানের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। একটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও উসমান শিনওয়ারি।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচঁট খেয়েছে পাকিস্তান। দলীয় ৩ রানেই উইকেট ছাড়া হয়েছেন ওপেনার শান মাসুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত