বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:২৩ পিএম

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহরের মাইনী ভ্যালি সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এরপর উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স এর চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস,খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

image

অন্যদিকে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা প্রদর্শনী প্রদর্শন করেন।

কুচকাওয়াজের মাঠ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার আহমার উজ্জামান।

এছাড়া বিভিন্ন এতিমখানা ও জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত