আদালতের আদেশ অমান্য করায় বেগমগঞ্জ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসিম কুমার দাসকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছে নোয়াখালীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, মারামারির মামলায় অসিম কুমার দাস ২০১৬ সালে আদালতে জখমের একটি সনদ দেন। কিন্তু ওই সনদে কোনো তারিখ ছিল না। এ কারণে গত ২৩ সেপ্টেম্বর ও ৩ নভেম্বর পরপর দুটি আদেশে তাকে আদালতে তারিখ সংবলিত সনদ দিতে নির্দেশ দেওয়া হলেও তিনি তা দেননি।
এ কারণে আদালতের বিচারক আলমগীর মুহাম্মদ ফারুকী রবিবার আরএমওর অনুপস্থিতিতে তাকে পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
এ ব্যাপারে নোয়াখালীর সিভিল সার্জন মোমিনুল ইসলাম সোমবার দেশ রূপান্তরকে জানান, আরএমও দুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত।
