বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) এখন পর্যন্ত নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি সিলেট থান্ডার। ঢাকায় প্রথম পর্বে তিন ম্যাচ খেলে জিততে পারেনি একটিতেও। বন্দরনগরী চট্টগ্রামে কী ভাগ্য ফিরবে দলটির?
মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে সিলেট। টস জিতে মাহমুদউল্লাহর চট্টগ্রাম ব্যাটিংয়ে পাঠিয়েছে মোসাদ্দেক হোসেনের সিলেটকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এবারের বিপিএল আসর মাঠে গড়িয়েছিল এই দুই দলের ম্যাচের মধ্য দিয়েই। যে ম্যাচে সিলেটকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম। এপর রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৮ উইকেটে ও ঢাকা প্লাটুনের বিপক্ষে ২৪ রানে হারে সিলেট।
অন্যদিকে চট্টগ্রাম সিলেটকে হারিয়ে আসর শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হারে ৮ উইকেটে। তবে তৃতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে তুলে নেয় ৬ উইকেটের জয়।
