১৮ কেজি রুপা জব্দ বিজিবির

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:২০ পিএম

ভারত থেকে পাচার হয়ে আসা ১৮ কেজি রুপা যশোরের বেনাপোলে জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে গোগা সীমান্ত থেকে এই রুপা জব্দ করে ২১ বিজিবির সদস্যরা।

বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ভারত থেকে গোগা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ রুপা পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। তখন এসব রুপা জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারিরা।

জব্দ হওয়া রুপার দাম ৮ লাখ টাকা বলে বিজিবি জানায়। এগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত