ইউটিউব থেকে ২২০ কোটি টাকা আয় ৮ বছরের শিশুর

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০২:৫০ পিএম

ইউটিউব চ্যানেলের আয়ে আবারও চমক লাগিয়ে দিল ৮ বছর বয়সী রায়ান গুয়ান। ২০১৯ সালে তার আয় ২৬ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২১ কোটি টাকা।

বুধবার মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস জানায়, ২০১৯ সালে ইউটিউব থেকে সর্বোচ্চ আয় করে রায়ান। প্ল্যাটফর্মটিতে সে কাজি নামেই পরিচিত।

আগের বছরেও ইউটিউবে নিজস্ব চ্যানেল থেকে সর্বোচ্চ আয় করেছিল সে। সেবার তার আয় ছিল ২২ মিলিয়ন ডলার।

কাজি রায়ানের চ্যানেলটির নাম ‘ডুড পারফেক্ট।’ যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে কয়েকজন বন্ধু মিলে চ্যানেলটি চালায় রায়ান। কিছু অসম্ভব কাজকে সম্ভব করার চেষ্টায় দারুণ দারুণ সব ভিডিও তৈরি করে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত