মহেশপুর সীমান্তে ৫১ দিনে আটক ৪২৯ অনুপ্রবেশকারী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০১:৫৪ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের পর নারীসহ আরও চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকালে উপজেলার ভৈরবা মোড় থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে গত নভেম্বর মাস থেকে গতকাল পর্যন্ত ৫১ দিনে উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর বিজিবির হাতে আটক হলো ৪২৯ জন। তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে। খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপঅধিনায়ক) কামরুল হাসান বলেন, সকালে উপজেলার ভৈরবা

মোড় থেকে দুই নারীসহ চারজনকে আটক করা হয়। তাদের দাবি, তারা বরিশাল জেলার বাসিন্দা ও বিভিন্ন সময়ে ভারতের বেঙ্গালুরুতে গিয়েছিল। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম দেশ রূপান্তরকে বলেন, পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এর ১১ (১) (গ) ধারায় ওই চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত