মাদারীপুরে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৭ পিএম

মাদারীপুরে সোহেল হাওলাদার (৩২) নামে এক পোলট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ফাঁসি ও অন্যদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল রবিরার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

রাজৈর মডেল থানার ওসি খন্দকার শওকত জাহান বলেন, ‘আমার জানামতে আসামিরা এখন জেলহাজতে রয়েছে। আর বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।’

গত ৯ মে রাতে রাজৈর উপজেলার বাজিতপুরের পোলট্রি ব্যবসায়ী সোহেল হাওলাদারকে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১১ মে নিহতের ভাই বাবু হাওলাদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ ১০ জনকে আসামি করে রাজৈর থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত