ভিপি নুরুর ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৪২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুর ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সুনামগঞ্জ শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতা বকুল দাস, নাসিম চৌধুরী, ইকবাল হোসেন, সোহলে আহমদ, সোহান রহমান ও আব্দুল জলিল ও আশরাফ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ সংগঠনের নেতারা ঢাকসু ভিপি নুর ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ওপর অত্যন্ত বর্বরভাবে হামলা চালিয়ে ভিপি নুরুকে হত্যা করতে চেয়েছিল। বিশ্ববিদ্যালয়ে ত্রাস সৃষ্টি করতেই বারবার এমন হামলা চালাচ্ছে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ নামে সংগঠনটি। সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে এসব হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন সংগঠনের নেতা কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত