সবাই মিলে মাদক নির্মূল করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৫ পিএম

সিলেটে বিজিবির অভিযানে উদ্ধার প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর আখালিয়ায় ১৯ বিজিবির (জকিগঞ্জ ব্যাটালিয়ন) বাস্কেটবল গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, মাদকের প্রভাব সর্বগ্রাসী। তাই সবাই মিলে মাদককে নির্মূল করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কঠোরভাবে কাজ করতে হবে। মাদকের ব্যাপারে ন্যূনতম ছাড় দেওয়া যাবে না। অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তারা জানান, ১৯ বিজিবি গত বছরের ৫ মে থেকে চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করে, যা গতকাল ধ্বংস করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত