শ্রীমঙ্গলে সন্ধ্যা রাতে দুর্ধর্ষ চুরি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০১:৪১ এএম

শ্রীমঙ্গলে সন্ধ্যা রাতে দুষ্কৃতকারীরা নগদ তিন লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। তারা গেটের তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে নগদ দুই লাখ ৯৫ হাজার টাকা করে লুট করে পালিয়ে যায়।

বুধবার সন্ধ্যায় শহরের কলেজ সড়কের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. এস এ মতিন এর বাসায় এ ঘটনা ঘটে।

ডা. এস এ মতিনের মেয়ে ডা. হুমায়রা সৈয়দ বলেন, আব্বা আম্মা বাসার বাইরে ছিলেন। তিনি তার রুমে নামাজে ছিলেন। নামাজ শেষে বারান্দায় এসে দেখতে পান একটি ছেলে তাদের আব্বার রুম থেকে বেড়িয়ে যাচ্ছে। তিনি ঘরে গিয়ে দেখেন সবকিছু ছড়ানো ছিটানো শুধু আলমারিতে থাকা টাকা গুলো নেই।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাফিজ বলেন, আমরা গিয়ে দেখি আলমারি ও ওয়ার্ডরোব ভাঙ্গা এবং  এলোমেলো অবস্থা আসবাবপত্র নিচে ফেলা রয়েছে।  এক লাখ টাকা  চুরি হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত