ভারতে দল না পাঠাতে আইসিসির প্রতি মিঁয়াদাদের আহ্বান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৬:২৮ পিএম

পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ বলেছেন ভারতের এখন যে পরিস্থিতি, তাতে আইসিসির উচিত সেখানে দলগুলোকে যেতে বারণ করা। কারণ ভারত তাদের নিজেদের জনগণের সঙ্গেই লড়াই করছে।

মিঁয়াদাদ বলেন, ‘আইসিসির উদ্দেশে বলব, দয়া করে সব দেশকে ভারত সফরে যেতে বারণ করুন। এখন আমরা সবাই দেখব, আইসিসি কতটা ন্যায়বিচার দেখাতে পারে। তারা কি করে এবং বিশ্বকে কী বলে দেখব আমরা।’

ভারতজুড়ে এখন বিক্ষোভ হচ্ছে। এই বিক্ষোভ মূলত নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে।

এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন বিক্ষোভে। ভারতের এ অবস্থাকে পাকিস্তানের চেয়েও খারাপ বলে দাবি মিয়াঁদাদের, ‘আইসিসি, এগিয়ে আস এবং সবাইকে বল সত্যটা। আইসিসির যত সদস্য আছে সবাইকে বলে দাও, তারা যেন ভারতে কোনো ম্যাচ না খেলে কারণ ভারত আর নিরাপদ দেশ নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত