ঝিনাইদহে তরী সমাজকল্যাণ সংস্থার যুগপূর্তি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১২:১৪ এএম

ঝিনাইদহে তরী সমাজকল্যাণ সংস্থার এক যুগ পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে ফিতা ও কেক কেটে সংস্থার প্রধান কার্ষালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য মালতি খাতুন। পরে তরী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মো. হাসান ইমরান রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তরীর সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহিদুর রহমান চুন্নু, সাংবাদিক এম রবিউল ইসলাম রবি, মোহাম্মাদ শাহ্ আলম মিয়া, ডা. শিউলী বিশ্বাস, ইউনুস আলী, ফারজানা কিরণ, নাহিদা আক্তারসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত