রামরুর প্রতিবেদন

অভিবাসী কর্মী ১০% কমবে, প্রবাসী আয় বাড়বে ১৭%

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০১:৫৪ এএম

আগের বছরের চেয়ে চলতি বছর বিদেশে বাংলাদেশি কর্মী যাওয়ার হার ১০ শতাংশ কমবে, তবে প্রবাসী আয় ১৭ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামুরু) ‘বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০১৯ : সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য এসেছে। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির তথ্য তুলে ধরেন রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক তাসনীম সিদ্দিকী।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৬ লাখ ৪ হাজার ৬০ জন বাংলাদেশি বিভিন্ন দেশের শ্রমবাজারে যুক্ত হয়েছে। ২০১৮ সালে বাংলাদেশ থেকে ৭ লাখ ৩৪ হাজার ১৮১ কর্মী বিদেশে অভিবাসন করেছেন। নারী কর্মী নিগৃহীত হওয়ার ঘটনা থাকলেও বিদেশে নারী কর্মী যাওয়ার প্রবাহ কমেনি। বরং যে প্রবাহ চলছে, সেটা অব্যাহত থাকলে এ বছর তা ৪ দশমিক ৫২ শতাংশ বেড়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত