বড় ভাই ও দুই সৎ বোনকে নিয়ে জন্মদিন উৎযাপন করলেন বলিউডের প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুর। ইতোমধ্যে জন্মদিন উদযাপনের ছবি ভাইরাল হয়েছে। ২৯ ডিসেম্বর জন্মদিন অংশুলার। শনি ও রবির সন্ধিক্ষণে মধ্যরাতে সেলিব্রেশন জমে ওঠে অংশুলার বাড়িতে।
অংশুলার দাদা অর্জুন কাপুর ছাড়াও সেই আনন্দের শরিক ছিলেন বনি কাপুর এবং অর্জুন-অংশুলার সৎ বোন জাহ্নবী ও খুশি। পরিবারের সঙ্গে সময় কাটাতে আমেরিকা থেকে সম্প্রতি দেশে ফিরেছেন খুশি।
তাদের জন্মদিন উদযাপনের ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জাহ্নবী।
সেখানে দেখা যাচ্ছে, বার্থ ডে গার্লকে কেক খাইয়ে দিচ্ছেন জাহ্নবী আর খুশি। ভিডিওতে দেখা গেছে সঞ্জয় কাপুরের মেয়ে মাহিপকেও।
অংশুলার জন্ম ১৯৯২ সালের ২৯ ডিসেম্বর। বাবা মায়ের ঘেরাটোপে সুখী নিশ্চিত পরিবার অবশ্য বেশি দিন পাননি তিনি। তাঁর যখন চার বছর বয়স, বাবা প্রযোজক বনি কপূর দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী শ্রীদেবীকে। মা, মোনার কাছে বড় হন অর্জুন ও অংশুলা। মায়ের স্নেহও বেশি দিন পাননি দুই ভাইবোন। ২০১২ সালে, অংশুলার দশ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান মোনা। তার অভিভাবকের জায়গা অনেকটা জুড়ে আছেন দাদা, অর্জুন।
মুম্বাইয়ের একোল মঁদিয়াল ওয়ার্ল্ড স্কুল থেকে পাস করেন অংশুলা। এরপর স্নাতক হন নিউইয়র্কের বার্নার্ড কলেজে।
মা মোনা এবং তাদের ফেলে শ্রীদেবীকে বিয়ে করায় বাবা বনি কাপুরের উপর তীব্র অভিমান ছিল অর্জুন-অংশুলার।
শ্রীদেবীর মৃত্যুর পর সম্পর্কের পরিবর্তন হয়। মাতৃহীন সৎ বোন জাহ্নবী ও খুশির পাশে দাঁড়ান অর্জুন ও অংশুলা। কিছুটা হলেও সহজ হয়েছে বাবার সঙ্গে সম্পর্ক।
এখন প্রায়ই অর্জুন-অংশুলা-জাহ্নবী-খুশিকে একসঙ্গে দেখা যায়।
