সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১১:৪৫ এএম

যুব মহিলা লীগের সহসভাপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোক বার্তায় তিনি সাবেক এই সংসদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চার দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজিলাতুন্নেসা। তার বয়স হয়েছিল ৪৯ বছর।

শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় ফজিলাতুন্নেসা বাপ্পীকে। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন তিনি।

নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত