বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের গ্রুপে ফিলিস্তিন-শ্রীলঙ্কা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৬:২১ পিএম

অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু গোল্ড কাপের ড্র। ৬ জাতির আসরে ‘এ’ গ্রুপে আয়োজক বাংলাদেশের সঙ্গী আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা।

শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বঙ্গবন্ধু গোল্ড কাপের ড্র অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপে থাকা দল তিনটি হলো- বুরুন্ডি, সিশেলস ও মরিসাস।

এদের মধ্যে বুরুন্ডি আগের রাতে আসরে অংশ গ্রহণ নিশ্চিত করে। তার আগ পর্যন্ত পাঁচ দল নিয়ে আসরের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মুবিজবর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপের এবারের আসর মাঠে গড়াবে ১৫ জানুয়ারি।

আসরে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে ফিলিস্তিন। ১০৬তম স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বুরুন্ডি ১৫১, মরিশাস ১৭২তম স্থানে। এরপর বাংলাদেশের অবস্থান- ১৮৭। স্বাগতিকদের নিচে অবস্থান কেবল সিশেলস (২০০তম) ও শ্রীলঙ্কার (২০৫তম)।

টুর্নামেন্টের আগের পাঁচ আসরে বাংলাদেশের সেরা সাফল্য একবার মাত্র রানার্সআপ হওয়া। ২০১৫ সালে অনুষ্ঠিত আসরে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত