খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০৩:০৮ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে ছাত্রলীগ ও পুলিশ কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

রবিবার সকাল সাড়ে ৯টায় মিছিলটি রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগনাল মোড় থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানে দেন দলের নেতাকর্মীরা।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু বলেন, ‘এই সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে জেলে আটক করে রেখেছে। আমরা সরকারের কাছে বরাবরের মতো গণতান্ত্রিকভাবে দাবি জানিয়ে আসছি। আর তার ধারাবাহিকতায় আমাদের এ কর্মসূচি।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সজীব, মশিউর রহমান শামীম, সালেহ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, হায়াত মাহমুদ জুয়েল, ইব্রাহিম কার্দি, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, মো. সোহানুর রহমান, রাজ্জাক খান, রবিউল ইসলাম, শামীম আকন, সহসাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপুসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত