গাজীপুরে কৃষিমন্ত্রী

পাতাসহ পেঁয়াজ বিক্রি করায় ঘাটতি দেখা দিয়েছে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০২:৩৩ এএম

পেঁয়াজের দাম বেশি থাকায় কৃষকরা পাতাসহ পেঁয়াজ বিক্রি করায় ঘাটতি দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, গত বছর অস্বাভাবিক বৃষ্টি হওয়ায় কৃষকরা ঠিকমতো পেঁয়াজ ওঠাতে পারেননি। ভারত থেকে যে পরিমাণ পেঁয়াজ আমদানি করার কথা তা আমরা করতে পরিনি। ভারতও রপ্তানি বন্ধ করে দিয়েছে। তাই এর দাম বেড়ে গিয়েছে।

গতকাল সোমবার সকালে গাজীপুর মহানগরীতে ‘কৃষক-উদ্যোগ : বাণিজ্যিক

ষির উদীয়মান চালক’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) এ সেমিনারের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কৃষকদরদি ও কৃষকবান্ধব। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য তিনি টিএসপি সারের দাম ২৫ থেকে ১৬ টাকায় নামিয়ে এনেছেন। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এখন কৃষি ও কৃষি বিপণন ক্ষেত্রে সুশাসন কায়েম করতে হবে। তিনি বলেন, কৃষিকে যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ করতে হবে, এতে কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে লাভবান হতে পারবেন। আমরা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করতে চাই। এজন্য কৃষির ওপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা যদি সবাই আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করি তবে সব ক্ষেত্রেই আমরা উন্নতি ও সুশাসন নিশ্চিত করতে পারব।

নাটার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবু সাইদ মিয়ার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমএ সাত্তার ম-ল। বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরউজ্জামান, বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক ড. মো. আবদুল মান্নান আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুয়িদ, নাটার উপপরিচালক ড. মো. ছাইদুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত