আমেরিকা ও শাহরুখের স্টুডিওতে বাংলাদেশের ‘জ্বীন’

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০৫:০০ পিএম

সম্প্রতি শুটিং শেষ হয়েছে জাজ মাল্টিমিডিয়ার নতুন চলচ্চিত্র ‘জ্বীন’-এর। আবদুন নূর সজল-পূজা চেরী এবং রোশান-মুন জুটির এ ছবিটির পোস্টার ইতিমধ্যে আলোচনায় এসেছে।

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানাল ভিএফএক্সের জন্য বেশ কয়েকটি খ্যাতনামা স্টুডিওতে এর কাজ শুরু হচ্ছে। এর মধ্যে বলিউড কিং শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিতে কিছু কাজ করা হচ্ছে।

নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক এ ছবির গল্প তৈরি করা হয়েছে জিনকে নিয়ে। সে জন্য পশু-পাখির বেশ কিছু মুভমেন্টের কাজ রেড চিলিতে করা হবে।

জাজ মাল্টিমিডিয়া জানায়, সিনেমার শেষ ১৯ মিনিটের অ্যান্ড ক্লাইম্যাক্স সম্পূর্ণ সিজি হবে । এখানে বাহির থেকে ২ জন দক্ষ সিজি সুপারভাইজার এসে সম্পূর্ণ শুটিং এর কাজ মনিটর করেছে। আর ভিএফএক্সের কলকাতায় শুরু হয়েছে। এছাড়াও আমেরিকাও এটি হবে। ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অ্যানিমেল মুভমেন্ট- এগুলো করা হবে রেড চিলি স্টুডিওতে।

জানা যায়, এখন শুধু ভিএফক্সের কাজ শেষ হলেই এটি মুক্তির জন্য প্রস্তুত হবে। প্রতিষ্ঠানটি আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে এটি মুক্তি দিতে চায়।

ছবির পরিচালক নাদের চৌধুরী বলেন, ‘বেশ বড় ফ্রেমের ছবি ‘জিন’। শুটিং পর্ব দ্রুত শেষ করেছি। এরপর দৃশ্য সম্পাদনার কাজ হয়েছে কলকাতায়।’

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ২০১২ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৪০টি সিনেমা প্রযোজনা করেছে তারা। মাঝে বছর খানেক এই প্রতিষ্ঠান থেকে নতুন কোনো সিনেমার শুটিং হয়নি। ‘জিন’-এর মাধ্যমে ২০১৯ সালের প্রথম ছবির কাজ শুরু করে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত