ফতুল্লায় বিলুপ্ত প্রজাতির বন বিড়াল উদ্ধার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০৭:৫১ পিএম

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় বিলুপ্ত প্রজাতির একটি বন বিড়াল উদ্ধার করেছে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার টিম।

মঙ্গলবার সকালে ফতুল্লার পঞ্চবাটি এলাকার একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে বন বিড়ালটি উদ্ধার করা হয়।

এ সময় এলাকার শত শত উৎসুক জনতা বিলুপ্ত প্রজাতির এই বন বিড়ালটিকে দেখতে ঘটনাস্থলে এসে ভিড় করেন। কেই কেউ ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।

ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার টিমের প্রধান এম এম সাদ দেশ রূপান্তরকে জানান, মূলত খাবারের খোঁজে বন বিড়ালটি লোকালয়ে প্রবেশ করেছিল। এটি একটি বিলুপ্ত প্রজাতির বন বিড়াল। এর আগে ঢাকার শাহবাগ থেকে একই প্রজাতির একটি বন বিড়ালের চামড়া উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, বন বিড়ালটিকে সুস্থ করার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী প্রাণীটিকে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত